আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ১৬:১৯ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৬:১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে আওয়ামী লীগের ৮ থেকে ১০ জন ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থানের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বিজয়নগর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৫ বিজিবি ব্যাটলিয়নের সদস্যরা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে আখাউড়া উত্তর ইউনিয়নের রাজাপুর, নলগড়িয়া সীমান্তে ২৫ বিজিবির সদস্যরা ভারত-বাংলাদেশ সীমান্তে টহল জোরদার করেছে। 
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনও অনুপ্রবেশ তারা জিরো টলারেন্স হিসেবে মোকাবিলা করবেন। কাউকে ভারত সীমান্ত থেকে অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না। এ জন্য স্থানীয় গ্রামবাসীকে সহযোগিতা করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ ২৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্তে মাদক চোরাচালান, অনুপ্রবেশ বন্ধসহ জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীকে সজাগ থাকার জন্য বিজিপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। 

উল্লেখ্য, গত বুধবার দুপুর ১টার দিকে জাহাঙ্গীর কবীর নানকের নেতৃত্বে ৮/১০ জনের প্রতিনিধি দলটি আগরতলা বিমানবন্দরে পৌঁছান। সেদিন বিকালের পর তারা ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলাসহ কুমিল্লার বিবির বাজার, হবিগঞ্জের খোয়াই সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বলে খবর পাওয়া গেছে। প্রতিনিধি দলটি এখনও আগরতলায় অবস্থান করছেন বলে খবর পাওয়া গেছে।

/এফআর/
সম্পর্কিত
আওয়ামী লীগ নেতার ফোনকল ফাঁস, বললেন ‘গেরিলা বাহিনী গড়ে ১০ জনকে মেরে ফেলতে’
গভীর রাতে অভিযান চালিয়ে আ.লীগ নেতাকে আটকের পর ছেড়ে দিলেন ওসি
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে পেলে গণপিটুনি দিয়ে পুলিশে দিন’
সর্বশেষ খবর
চাঁদা না পেয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানে গুলি
চাঁদা না পেয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানে গুলি
ডা. মিলন দিবসে বাসদ ও ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা
ডা. মিলন দিবসে বাসদ ও ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা
স্পেনের নির্বাচনের শেষ বিতর্কে মুখোমুখি নেতারা, আলোচনায় আবাসন খাত
স্পেনের নির্বাচনের শেষ বিতর্কে মুখোমুখি নেতারা, আলোচনায় আবাসন খাত
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নাহিদ রানা
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নাহিদ রানা
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন