বিমানবালাকে যৌন হয়রানি ও পুলিশের গায়ে থুতু, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ১৫:২২ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৫:২৫

সিঙ্গাপুর এয়ারলাইনসের (এসআইএ) উড়োজাহাজে এক নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি এবং পৃথক ঘটনায় এক পুলিশ সদস্যের গায়ে থুতু দেওয়ার অভিযোগে বাংলাদেশি এক যুবককে কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের আদালত। ২৩ বছর বয়সী খন্দকার মোহাম্মদ ইয়ামিনকে দুই মাস ও আট সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত ২৩ নভেম্বর দোষ স্বীকারের পর তার সাজা ঘোষণা করা হয়। সিঙ্গাপুরের সংবাদ মাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস এ খবর জানিয়েছে।

আদালতের নথি অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রার সময় তিন গ্লাস ওয়াইন পান করে মাতাল হয়ে পড়েন ইয়ামিন। ভোর ৪টার দিকে নিজের আসনে বসে থাকা অবস্থায় তিনি এক নারী কেবিন ক্রুর গায়ে হাত দেন। স্পর্শের ঘটনা কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল বলে আদালতকে জানান ডেপুটি পাবলিক প্রসিকিউটর ক্লারা লো।

২৬ বছর বয়সী ওই নারী এতে আতঙ্কিত ও ক্ষুব্ধ হন। তিনি ইয়ামিনকে তাকে স্পর্শ করতে নিষেধ করেন। জবাবে ইয়ামিন কিছু না বলে তার দিকে তাকিয়ে হাসেন। পরে ওই নারী সহকর্মীকে বিষয়টি জানান। সহকর্মী ইয়ামিনের মুখোমুখি হলে পুলিশকে খবর দেওয়া হয়। ফ্লাইটটি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর পুলিশ তাকে গ্রেফতার করে।

পরে ব্যক্তিগত মুচলেকায় মুক্তি পান ইয়ামিন। তবে ৭ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় তাকে মাতাল অবস্থায় পাওয়া যায়। তিনি কাঁদছিলেন, অসংলগ্নভাবে চিৎকার করছিলেন এবং একটি শক্ত জায়গায় হেলান দিয়ে ছিলেন।

ডেপুটি পাবলিক প্রসিকিউটর জানান, পুলিশ সদস্যরা সেখানে গিয়ে ইয়ামিনকে মাতাল অবস্থায় পান। তার নাক দিয়ে রক্ত পড়ছিল। চিকিৎসাকর্মীরা তার রক্তচাপ মাপার চেষ্টা করলে তিনি সহযোগিতা করেননি। বরং মাটিতে শুয়ে হাত-পা ছুড়তে থাকেন।

পরে তাকে গ্রেফতার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সিগারেট দেওয়ার দাবি পূরণ না হওয়ায় তিনি আক্রমণাত্মক আচরণ করেন। একপর্যায়ে তার পা ধরে রাখা এক পুলিশ সদস্যের গায়ে থুতু দেন।

এই ঘটনায় ইয়ামিনের বিরুদ্ধে যৌন হয়রানি এবং সরকারি দায়িত্ব পালনরত ব্যক্তির ওপর অপরাধমূলক বলপ্রয়োগের একটি করে অভিযোগ আনা হয়। দুটি অভিযোগেই দোষ স্বীকার করেন তিনি।

/এসএইচএম/
সম্পর্কিত
পরিবার থেকে বিতাড়িত হয়ে বৃদ্ধাশ্রমে ঘর বাঁধলেন ৭৫ বছরের বৃদ্ধ ও ৬৩ বছরের বৃদ্ধা
‘মিস ইউনিভার্স ২০২৬’ নিয়ে বিতর্ক: ফলাফল কি পাতানো ছিল?
রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অনুপযুক্ত’ অংশ মানবে না মিয়ানমার: মিন অং হ্লাইং
সর্বশেষ খবর
গবেষণা বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে চায় ইউজিসি
গবেষণা বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে চায় ইউজিসি
গোপালগঞ্জে মেসেজ আসছে ‌‘স্যার-ম্যাডাম আপনার অ্যাকাউন্ট বন্ধ’, প্রধান অফিসে তালা
গোপালগঞ্জে মেসেজ আসছে ‌‘স্যার-ম্যাডাম আপনার অ্যাকাউন্ট বন্ধ’, প্রধান অফিসে তালা
পরিবার থেকে বিতাড়িত হয়ে বৃদ্ধাশ্রমে ঘর বাঁধলেন ৭৫ বছরের বৃদ্ধ ও ৬৩ বছরের বৃদ্ধা
পরিবার থেকে বিতাড়িত হয়ে বৃদ্ধাশ্রমে ঘর বাঁধলেন ৭৫ বছরের বৃদ্ধ ও ৬৩ বছরের বৃদ্ধা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির