‘টক টু প্রেসিডেন্ট প্লিজ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৬, ১৭:১০ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৭:১০

জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ হিসেবে এরিক মেয়ারকে নিয়োগ দেওয়ার বিষয়ে শুরু থেকেই আপত্তি ছিল নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। তার মতে, জাতীয় দলের দায়িত্ব পালনের মতো অভিজ্ঞতা কিংবা প্রয়োজনীয় যোগ্যতা এই কোচের নেই। এমনকি বাফুফের টেকনিক্যাল বিভাগ থেকে পাঠানো তিনটি জীবনবৃত্তান্ত পর্যালোচনা করেও সিনিয়র জাতীয় দলের জন্য কাউকে উপযুক্ত মনে হয়নি তার।

বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে নতুন কোচের অভিজ্ঞতা ও যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নিজের অবস্থান তুলে ধরেন কিরণ।

তিনি বলেন, ‘টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে যখন আমার কাছে তিনটি সিভি এসেছিল, আমি সেগুলো পর্যালোচনা করে বলেছিলাম, এগুলো জাতীয় দলের জন্য চলে না। কারণ, তাদের জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা নেই, প্রো লাইসেন্সও নেই। এটা জাতীয় দলের জন্য কোনোভাবেই নয়, বয়সভিত্তিক দলে হতে পারে।’

কিরণ জানান, তিনটি জীবনবৃত্তান্ত পর্যালোচনার পর নিজের পর্যবেক্ষণ ও মন্তব্যসহ সেগুলো সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বাফুফে এরিক মেয়ারকেই নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। তাই এই নিয়োগের বিষয়ে আর কোনো ব্যাখ্যা দিতে চান না নারী উইংয়ের চেয়ারম্যান।

তার ভাষায়, ‘আমি আমার মন্তব্য দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। এখন বাফুফে থেকে যখন তাকে নিয়োগ দেওয়া হয়েছে, তখন বলছি, টক টু প্রেসিডেন্ট প্লিজ। আমারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে। আমি একেবারে সর্বোচ্চ কর্তৃপক্ষ নই।’

বাংলাদেশ নারী ফুটবল দল এরই মধ্যে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। সামনে বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার স্বপ্নও দেখছে দলটি। এমন গুরুত্বপূর্ণ সময়ে জাতীয় দলের প্রধান কোচ নিয়োগ নিয়ে নারী উইংয়ের চেয়ারম্যানের এই আপত্তি নতুন করে প্রশ্ন তুলেছে বাফুফের নিয়োগপ্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিভাগের ভূমিকা নিয়ে। কিরণের বক্তব্যে স্পষ্ট, কোচ নিয়োগের ক্ষেত্রে তার মূল্যায়ন ও মতামত শেষ পর্যন্ত গুরুত্ব পায়নি।

 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
বকেয়া স্পন্সর অর্থ তুলতে দুই কর্মকর্তাকে দায়িত্ব দিলো বাফুফে
মেসিদের দেশের ফুটবল পাঠ নিলো বাংলাদেশের খুদে ফুটবলাররা
বাফুফের সিদ্ধান্ত পেয়েছেন ডুলি, পরিকল্পনা করছেন ২০২৭ সালের
সর্বশেষ খবর
মোহনা টিভির সাবেক সিইও কারাগারে
মোহনা টিভির সাবেক সিইও কারাগারে
যুক্তরাষ্ট্র, জাপান ও থাইল্যান্ডে খেলা ফুটবলার রয়েছে সিঙ্গাপুর দলে, তাই...
যুক্তরাষ্ট্র, জাপান ও থাইল্যান্ডে খেলা ফুটবলার রয়েছে সিঙ্গাপুর দলে, তাই...
জিয়াউলের আহসানের পরবর্তী যুক্তিতর্ক ২৯ নভেম্বর
গুম-খুনের মানবতাবিরোধী অপরাধ জিয়াউলের আহসানের পরবর্তী যুক্তিতর্ক ২৯ নভেম্বর
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার