কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ নভেম্বর ২০২৬, ১৭:৪৩ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৭:৪৩

চট্টগ্রাম নগরে কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসের একটি কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে আগুন দেওয়ার সময় পুলিশ বক্স ও ভূমি অফিসের ভেতরে কেউ ছিলেন না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে ও বুধবার রাতে পৃথক দুই জায়গায় এ ঘটনা ঘটে। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন ও পাহাড়তলী থানার ওসি নুরুল আবসার এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে হালিশহর থানা এলাকার বড়পোল পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এতে জানালার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। 

ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পুলিশের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বক্সেও স্বাভাবিক কার্যক্রম চলছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

এর আগে গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির সময় বন্দর থানার সল্টগোলা ক্রসিংয়ে ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। ১৭ নভেম্বর মুরাদপুরে ট্রাফিক পুলিশের একটি বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে ছড়ায়নি বলে জানায় পুলিশ।

এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে পাহাড়তলী থানার উত্তর কাট্টলী ভূমি অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। অফিসের একটি কক্ষের জানালার পাশে থাকা একটি পর্দায় আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসি নুরুল আবসার বলেন, ‌‘আগুন দেওয়ার সময়ে ভূমি অফিসের প্রধান ফটক তালাবদ্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পুলিশ তালা ভেঙে ফটক খুলে দেওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।’

/এএম/ 
সম্পর্কিত
বগুড়ায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, নেতারা বলছেন ‘আ.লীগের সন্ত্রাসীরা দিয়েছে’
নড়াইলে ২ বিএনপি নেতা হত্যা: ৬ দিন পর মামলা
বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা
সর্বশেষ খবর
মোহনা টিভির সাবেক সিইও কারাগারে
মোহনা টিভির সাবেক সিইও কারাগারে
যুক্তরাষ্ট্র, জাপান ও থাইল্যান্ডে খেলা ফুটবলার রয়েছে সিঙ্গাপুর দলে, তাই...
যুক্তরাষ্ট্র, জাপান ও থাইল্যান্ডে খেলা ফুটবলার রয়েছে সিঙ্গাপুর দলে, তাই...
জিয়াউলের আহসানের পরবর্তী যুক্তিতর্ক ২৯ নভেম্বর
গুম-খুনের মানবতাবিরোধী অপরাধ জিয়াউলের আহসানের পরবর্তী যুক্তিতর্ক ২৯ নভেম্বর
প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ঠেকাতে সংসদীয় কমিটির সুপারিশ
প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ঠেকাতে সংসদীয় কমিটির সুপারিশ
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার