পিটার বাটলারের মন্তব্যের সঙ্গে একমত নন মারিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ নভেম্বর ২০২৬, ১৮:২২ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৮:৪৪

পিটার বাটলারের অধীনে দীর্ঘদিন অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই কোচ এখন দলের সঙ্গে নেই। অসুস্থতার কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো বাটলারকে মিস করবেন বলে জানিয়েছেন অধিনায়ক মারিয়া মান্দা। তবে নতুন কোচ এরিক মেয়ারের অধীনে মানিয়ে নেওয়ার কাজও চলছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচের প্রস্তুতি ও নতুন কোচের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন মারিয়া।

বাটলারকে মিস করবেন কি না, এমন প্রশ্নে অধিনায়ক বলেন, ‘স্যার আমাদের সঙ্গে অনেক দিন কাজ করেছেন, অনুশীলন করিয়েছেন। এখন অসুস্থতার কারণে তিনি দলের সঙ্গে নেই। অবশ্যই তাকে মিস করবো। তিনি আমাদের দলের সঙ্গে ছিলেন।’

নতুন কোচের অনুশীলন পদ্ধতি আগের চেয়ে কিছুটা আলাদা হলেও খেলোয়াড় হিসেবে সেটির সঙ্গে মানিয়ে নেওয়াই তাদের দায়িত্ব বলে মনে করেন মারিয়া।

তিনি বলেন, ‘আমরা খেলোয়াড় হিসেবে সবকিছু মানিয়ে নিতে হয়। আগে পিটার স্যারের কাছে অনুশীলন করেছি, এখন নতুন কোচের কাছে করছি। একজন কোচের অনুশীলন পদ্ধতি আরেকজনের চেয়ে আলাদা হতেই পারে। আমাদের উচিত, কোচ যে কৌশল দেখাবেন সেটি নিয়েই প্রস্তুতি নেওয়া এবং খেলা।’

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে ভালো পরীক্ষা হিসেবেও দেখছেন অধিনায়ক। প্রতিপক্ষের দলে বিভিন্ন দেশে খেলা প্রবাসী ফুটবলার থাকায় তাদের শক্তিমত্তা সম্পর্কে সতর্ক বাংলাদেশ। মারিয়ার মতে, বিদেশে খেলা ফুটবলাররা প্রতিপক্ষকে শক্তিশালী করে তুলবে।

তার কথায়, ‘আমরা ধরে নিচ্ছি তারা অনেক শক্তিশালী। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে যাচ্ছি তাদের সঙ্গে লড়াই করার জন্য।’

আগের ম্যাচগুলোতে খেলোয়াড়দের শতভাগ নিবেদন নিয়ে পিটার বাটলারের করা বিভিন্ন মন্তব্যের সঙ্গে একমত নন মারিয়া। অধিনায়কের দাবি, সুস্থ ও ফিট থাকলে প্রত্যেক খেলোয়াড়ই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন।

মারিয়া বলেন, ‘আমরা খেলোয়াড় হিসেবে সব সময়ই ১০০ শতাংশ দিতে চাই। কোনও খেলোয়াড় চোটে থাকলে হয়তো তার পারফরম্যান্সে কিছুটা পার্থক্য থাকতে পারে। কিন্তু ফিট থাকলে আমরা সবসময় ভালো খেলার চেষ্টা করি।’

আগের ম্যাচের ভুল শুধরে সামনে আরও ভালো করার প্রত্যাশাও তার। মারিয়া বলেন, ‘আমরা চাই আগের ম্যাচগুলোতে যেসব জায়গায় ভুল হয়েছে, পরের ম্যাচে সেগুলো যেন না করি। নিজেদের উন্নতি করে ভালো ফল করতে চাই।’

সিঙ্গাপুর সফরের দলে নতুন মুখ হিসেবে গোলকিপার হিমি, আইরিন ও আরও একজন রয়েছেন। তাদের নিয়ে ভালো প্রস্তুতির আশা করছেন অধিনায়ক। 

 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
‘বাফুফে আমার কাছে কিছু পাবে না, যা পাবে তার চেয়ে বেশি দিয়েছি’
‘টক টু প্রেসিডেন্ট প্লিজ’
বকেয়া স্পন্সর অর্থ তুলতে দুই কর্মকর্তাকে দায়িত্ব দিলো বাফুফে
সর্বশেষ খবর
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
কৃষিপণ্যের রফতানি বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর
কৃষিপণ্যের রফতানি বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর
‘মিস ইউনিভার্স ২০২৬’ নিয়ে বিতর্ক: ফলাফল কি পাতানো ছিল?
‘মিস ইউনিভার্স ২০২৬’ নিয়ে বিতর্ক: ফলাফল কি পাতানো ছিল?
জাতীয় প্রাণিসম্পদ স্বর্ণ পদক পেলো মন্ত্রীর প্রতিষ্ঠান
জাতীয় প্রাণিসম্পদ স্বর্ণ পদক পেলো মন্ত্রীর প্রতিষ্ঠান
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত