শাহরুখ ‘কিং’, আরিয়ানের প্রেমিকা লারিসা আর কী বললেন

বিনোদন ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২১

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ‘কিং’ ও ‘কিংবদন্তি’ আখ্যা দিয়েছেন ব্রাজিলিয়ান অভিনেত্রী ও মডেল লারিসা বোনেসি। তার বিশ্বাস, শাহরুখ খান সব সময়ই এক নম্বরে থাকবেন। শুধু খ্যাতি কিংবা সাফল্যের জন্য নয়, নিজের ক্যারিয়ার গড়ে তোলার ধরন থেকেও অভিনেতার কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ ও তার পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন লারিসা। শাহরুখপুত্র আরিয়ান খানের সঙ্গে এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন রয়েছে।

সাক্ষাৎকারে লারিসা বলেন, ‘তিনি কিং। তিনি একজন কিংবদন্তি এবং চিরকাল এক নম্বর থাকবেন। তার কাছ থেকে শেখার মতো অনেক কিছু আছে।’

লারিসার কাছে শাহরুখের আকর্ষণ শুধু ভারতের অন্যতম বড় তারকা হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। তার মতে, শাহরুখ কী অর্জন করেছেন, সেটির পাশাপাশি কীভাবে অর্জন করেছেন, সেটিও শেখার মতো বিষয়। শাহরুখ এমন একজন মানুষ, যাকে অনুসরণ করা যায় বলেও মন্তব্য করেন তিনি।

শাহরুখ পরিবারের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথা জানিয়ে লারিসা বলেন, ‘খান পরিবার আমার কাছে পরিবারের মতো।’

লারিসা বোনেসি

এ সময় আরিয়ান খানের প্রশংসাও করেন এই অভিনেত্রী। আরিয়ানকে বুদ্ধিমান, দৃঢ়প্রতিজ্ঞ ও ভালো মানুষ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আরিয়ান একজন অসাধারণ মানুষ। সে বুদ্ধিমান এবং দৃঢ়প্রতিজ্ঞ। অনেকে বলে, তার তো সবকিছুই আছে। কিন্তু সে এসব নিয়ে ভাবে না। সে নিজের পছন্দের বিষয়, ভবিষ্যৎ এবং বিশ্বাসের জন্য লড়াই করছে। সে লক্ষ্যে পৌঁছাবে, কারণ তার মধ্যে প্রবল দৃঢ়তা রয়েছে।’

উল্লেখ্য, ১৬ বছর আগে ভারতে এসেছিলেন লারিসা। ধীরে ধীরে দেশটিই তার কাছে নিজের ঘরের মতো হয়ে উঠেছে। বর্তমানে তিনি হরর সিনেমা ‘১৯২০: কোল্ড উইন্টার’-এর প্রস্তুতি নিচ্ছেন।

/এনআই/
সম্পর্কিত
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
রিঙ্কুর বিয়েতে আমন্ত্রণ পাচ্ছেন শাহরুখ-মোদি!
রিঙ্কুর বিয়েতে আমন্ত্রণ পাচ্ছেন শাহরুখ-মোদি!
শাহরুখের ‘কিং’ ট্রেলার তৈরিতে বড় চ্যালেঞ্জ কী
শাহরুখের ‘কিং’ ট্রেলার তৈরিতে বড় চ্যালেঞ্জ কী
শাহরুখের সঙ্গে সংঘাতে যেতে চান না সালমান, জানালেন কারণ
শাহরুখের সঙ্গে সংঘাতে যেতে চান না সালমান, জানালেন কারণ
বিনোদন বিভাগের সর্বশেষ
কেন অপি করিমকে ‘বোট ম্যান’ বলেছিলেন সোনিয়া গান্ধী
কেন অপি করিমকে ‘বোট ম্যান’ বলেছিলেন সোনিয়া গান্ধী
মিমির বর শোবিজের কেউ নন, তবে ত্রমিলা হলেন তার জা
মিমির বর শোবিজের কেউ নন, তবে ত্রমিলা হলেন তার জা
মাতিয়া বানু শুকু আর নেই
মাতিয়া বানু শুকু আর নেই
গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি
গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি
শহীদের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, শুটিংয়ে স্বস্তি পেয়েছিলেন আদিতি
শহীদের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, শুটিংয়ে স্বস্তি পেয়েছিলেন আদিতি