করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ১৫:২০ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৫:২০

পাকিস্তানের করাচির অ্যাডমিনিস্ট্রেটিভ সোসাইটিতে একটি নির্মাণাধীন ছয়তলা ভবন ধসের ঘটনায় ধ্বংসস্তূপ থেকে আরও তিনটি মরদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা বেড়ে সাতে দাঁড়িয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) উদ্ধারকারী কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। পাকিস্তানের সংবামাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ খবর জানিয়েছে।

এর আগে বুধবার ভবনটি ধসে পড়ার সময় ভেতরে প্রায় ৩০ জন শ্রমিক ছিলেন। সেদিনই চারজনের মৃত্যু এবং ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটির বেজমেন্ট, নিচতলা এবং ওপরের আরও একতলা নির্মাণের অনুমোদন থাকলেও নিয়ম ভেঙে অতিরিক্ত ছয়তলা নির্মাণ করা হচ্ছিল। এ ঘটনায় এলাকাটির আরও ১২টি নির্মাণাধীন ভবন সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ।

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, টানা ৪৫ ঘণ্টা ধরে ভারী যন্ত্রপাতির সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। আহত ১৪ জনের মধ্যে একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধার করা মরদেহগুলো আইনি প্রক্রিয়ার জন্য জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে (জেপিএমসি) পাঠানো হয়েছে।

এদিকে, প্রাণহানির এই ঘটনায় কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিয়েছেন সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ। বৃহস্পতিবার তিনি সিন্ধু বিল্ডিং কন্ট্রোল অথরিটির (এসভিসিএ) মহাপরিচালক ও স্থানীয় সরকার সচিব ওয়াসিম শামশাদ, ডেপুটি কমিশনার (পূর্ব) নাসরুল্লাহ আব্বাসী এবং এসএসপি (পূর্ব) জুবায়ের শেখকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি এসভিসিএ-এর ১৬ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া ভবনের মালিক সালমান তাহির ও নির্মাতা জিশানকে দ্রুত গ্রেফতারের পাশাপাশি ভবনের স্থপতি ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে তদন্তের আওতায় আনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

/এসএইচএম/
সম্পর্কিত
স্পেনের নির্বাচনের শেষ বিতর্কে মুখোমুখি নেতারা, আলোচনায় আবাসন খাত
কেজরিওয়ালের ‘শিশমহলে’ কী দেখালো বিজেপি?
ইয়েমেনে সৌদি বিমান হামলায় শিশুসহ নিহত ১১
সর্বশেষ খবর
স্পেনের নির্বাচনের শেষ বিতর্কে মুখোমুখি নেতারা, আলোচনায় আবাসন খাত
স্পেনের নির্বাচনের শেষ বিতর্কে মুখোমুখি নেতারা, আলোচনায় আবাসন খাত
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নাহিদ রানা
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নাহিদ রানা
জুমার পর শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়, দিলেন উপহার
জুমার পর শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়, দিলেন উপহার
ফেসবুকে পোস্ট দিয়ে বিমান কর্মকর্তা বরখাস্ত, কী লেখা তাতে
ফেসবুকে পোস্ট দিয়ে বিমান কর্মকর্তা বরখাস্ত, কী লেখা তাতে
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন