এক দিনে ইয়েমেনে ৭২৬ হামলা, হুথিদের ১২১ সদস্য হতাহত

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬

গত ২৪ ঘণ্টায় হুথিদের অবস্থান লক্ষ্য করে ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। এসব হামলায় হুথির ১২১ জন যোদ্ধা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা-এর বরাতে সামরিক মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানিয়েছেন, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এই অভিযানগুলো চালানো হয়েছে। এর মধ্যে ২৩টি বিমান হামলা, ৬৪২টি কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা অন্তর্ভুক্ত ছিল।

তার দাবি অনুযায়ী, এসব হামলায় হুথিদের ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

হুথিদের হামলা প্রতিহত করতে এবং তাদের অবস্থান ও অতিরিক্ত বাহিনীকে লক্ষ্যবস্তু বানাতে তাইজ, মারিব, আল-জাওফ, লাহিজ, আল-দালে ও শাবওয়াসহ একাধিক রণাঙ্গনে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

সৌদি আরবে হুথিদের অব্যাহত হামলার প্রেক্ষাপটে সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট অভিযান জোরদার করায় ইয়েমেনে সংঘাত তীব্রতর হচ্ছে। এর আগে শুক্রবার হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম দাবি করেছিল যে তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় শিশুসহ ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

তবে সামরিক বাহিনীর দেওয়া এই হতাহতের হিসাব স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

/এসএইচএম/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ২১
ধাক্কা খেলো আর্জেন্টিনা, ফকল্যান্ডে চলবে ব্রিটিশ-ইসরায়েলি তেল প্রকল্প
সর্বশেষ খবর
ইতালিতে ফুটবলার সংকট! 
ইতালিতে ফুটবলার সংকট! 
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
ব্র্যাকের কার্নিভাল অব চেঞ্জ: পরিবর্তনের মূল শক্তি হতে হবে তরুণদেরই
ব্র্যাকের কার্নিভাল অব চেঞ্জ: পরিবর্তনের মূল শক্তি হতে হবে তরুণদেরই
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ