আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদারে ইরানের নৌবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মধ্যে আরও সমন্বয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
পেজেশকিয়ান বলেন, দুই বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো হলে তা আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে।
ইরানের জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি। পেজেশকিয়ানের মতে, নৌবাহিনীর সক্ষমতা বাড়ানো হলে তা দেশের কৌশলগত স্বার্থ সুরক্ষায় সহায়তা করবে।
যুক্তরাষ্ট্রের ‘হাতিয়ার’ না হতে ইরাককে ইরানের হুঁশিয়ারি