বর্তমানে গ্রাহকেরা প্রতিমাসে একলাখ টাকা পর্যন্ত জমা করতে পারেন। এছাড়া দৈনিক দুই দফায় সর্বোচ্চ ৩০ হাজার টাকা জমা করা যায়। অন্যদিকে মাসে ৫০ হাজার টাকা ও দৈনিক ১০ হাজার টাকা উত্তোলন করা যায়।
বর্তমানে দেশে তিন কোটি সক্রিয় মোবাইল ব্যাংক হিসাব রয়েছে, তবে নিবন্ধিত গ্রাহক রয়েছে ৫ কোটিরও বেশি। গত অক্টোবর মাসে এ হিসাবের মাধ্যমে ২১ হাজার ৫৪৯ কোটি টাকা লেনদেন হয়েছে।