ব্যাংকিং খাত সীমিতকরণ দরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি)ব্যাংকিং খাত ভালো আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘তবে এ খাতটি খুব বেশি বড় হয়ে গেছে। দেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দুটোই বেশি। তাই এ খাতের একটু সীমিতকরণ দরকার হতে পারে।’ বুধবার (২৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে  সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, ‘কীভাবে আর্থিক প্রতিষ্ঠানকে রিফর্ম করা যায়, সে বিষয়েই আলোকপাত করা হবে। এ রিপোর্টে প্রধানত ব্যাংকিং খাত সংস্কারের কথা থাকবে। তবে, শুধু ব্যাংকিং খাতই নয়, পুরো আর্থিক খাতের সংস্কারের বিষয়ে রিপোর্টে উল্লেখ থাকবে।’ তিনি বলেন, ‘ব্যাংকিং খাত নিয়ে আমার পরামর্শে কী থাকবে,  তা আমি জানি না। আমি এখনও সেটা তৈরি করিনি। এটা কোনও সিক্রেট কিছু হবে না। তবে এটা যখনই করা হবে তখন তা এটা মিডিয়াকে জানিয়ে দেওয়া হবে।’

নির্বাচনকালীন সরকারের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এ মাসেই গঠন হতে পারে নির্বাচনকালীন সরকার। ওই সরকারে তিনি থাকছেন বলেও জনান অর্থমন্ত্রী।