বেসরকারি খাতের ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি বৃহস্পতিবার (১৪ আগস্ট) ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।
২০২৪ সালের অক্টোবরে ঢাকা ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে দায়িত্ব পালন করেন।
পদত্যাগের বিষয়ে ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, ‘তার পদত্যাগপত্র আমরা পেয়েছি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সোমবারের (১৮ আগস্ট) পর্ষদ সভায় নেওয়া হবে।”