সোনালী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২৬, ১৫:২৬আপডেট : ০২ মার্চ ২০২৬, ১৫:২৬

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী পদত্যাগ করেছেন। সোমবার (২ মার্চ) সকালে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে ব্যাংক সূত্রে জানা গেছে।

মোহাম্মদ মুসলিম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিগত কারণেই আমি পদত্যাগ করেছি।’ তবে ব্যাংকের প্রধান কার্যালয়ের দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহল থেকে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) ওপর প্রশাসনিক সিদ্ধান্ত ও বদলি-সংক্রান্ত বিষয়ে চাপ সৃষ্টি করা হচ্ছিল। বিশেষ করে ঢাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় নির্দিষ্ট ব্যক্তিদের পদায়ন নিয়ে চাপ বাড়ছিল বলে তারা দাবি করেন। এই প্রেক্ষাপটেই চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ২৮ আগস্ট মোহাম্মদ মুসলিম চৌধুরীকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ব্যাংক খাতে যোগদানের আগে তিনি দেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে সচিব পদেও ছিলেন তিনি।

১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে যোগ দিয়ে দীর্ঘ প্রশাসনিক কর্মজীবনে তিনি কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস, কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স ফাইন্যান্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া অর্থ বিভাগের উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবেও কাজ করেছেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়ার পদত্যাগ
এক ডেপুটি ও দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
সর্বশেষ খবর
৫৯ ম্যাচে ৫৯ গোল, হাল্যান্ডের আরেকটি অবিশ্বাস্য কীর্তি
৫৯ ম্যাচে ৫৯ গোল, হাল্যান্ডের আরেকটি অবিশ্বাস্য কীর্তি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
যুক্তরাষ্ট্রে কম খরচে তৈরি হলো নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র
যুক্তরাষ্ট্রে কম খরচে তৈরি হলো নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার