বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম ।
পরে নব নির্বাচিত চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে বরণ করে প্রতিটি ইউনিয়নে সুষম উন্নয়ন নীতির ভিত্তিতে মানুষের অগ্রাধিকার চাহিদা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করার আহবান জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান রিপন, ভাইস চেয়ারম্যান আছমত আরা, আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌর মেয়র আবুবকর সিদ্দিক প্রমুখ।
/এসএনএইচ/