লক্ষ্মীপুরে শিশু শ্রমিকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

লক্ষ্মীপুরে আলাউদ্দিন (১৪) নামে এক শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোররাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বিসমিল্লা বেকারি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।

আলাউদ্দিন দত্তপাড়ার উত্তর মাগুরী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। বিসমিল্লাহ বেকারিতে সে ৭-৮ মাস ধরে কাজ করছিলো।

আবুল কালাম অভিযোগ করেন, তার ছেলেকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

আরও পড়ুন: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বেকারির মালিক নাছির উদ্দিন রনি ও মোহাম্মদ আল-আমিন নামে এক কর্মচারীকে আটক করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা আজিজুর রহমান।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাসিম মিয়া জানান, পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

/বিটি/এসটি/