শপথ নিয়েছেন- সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন, বাসাইল, বয়রাগাদি, ইছাপুরা, লতুব্দী, বালুরচর, মালখানগর, মধ্যপাড়া, কোলা, জৈনসার, চিত্রকোট, রাজানগর, শেখরনগর, কেয়াইন ইউনিয়ন এবং শ্রীনগর উপজেলার আটপাড়া, বাড়ৈখালি, বীরতারা, হাষাড়া, ষোলঘর, বাঘরা, ভাগ্যকুল, কোলাপাড়া, কুকুটিয়া, পাটাভোগ, রাঢ়ীখাল, শ্রীনগর ও শ্যামসিদ্ধি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা।
শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হারুন-অর-রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শওকত আলী মজুমদার, সহকারী কমিশনার শাহ নুসরাত, সিরাজদীখান উপজেলার চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
/এসএনএইচ/