হামলায় মইজ উদ্দিনের স্ত্রী, ছেলে ও মেয়ে গুরুতর আহত হন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, পূর্ব সমেশ্চূড়া গ্রামের মইজ উদ্দিন এবং তালেব আলীর মধ্যে দেড় একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গ্রামবাসীরা এ নিয়ে একাধিকবার সালিশী বৈঠক করে কোনও সুরাহা করতে পারেননি। সম্প্রতি আদালত মইজ উদ্দিনের পক্ষে রায় দিলে সোমবার দুপুরে ওই বিরোধপূর্ণ জমিতে গরু নিয়ে হালচাষ করতে যান মইজ উদ্দিন।
খবর পেয়ে প্রতিপক্ষ তালেব আলী ট্রাক্টর নিয়ে ওই জমি চাষ করতে যান। এমতাবস্থায় উভয়পক্ষের বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে এবং দায়ের কোপে ঘটনাস্থলেই নিহত হন মইজ উদ্দিন। তাকে বাঁচাতে এসে আহত হন মইজ উদ্দিনের স্ত্রী জেলেহা খাতুন, ছেলে হাবিবুর রহমান ও মেয়ে রুবিনা বেগম।
এছাড়া, সংঘর্ষে প্রতিপক্ষ তালেব আলী,তার বড় ভাই জয়নাল, ছেলে রহুল আমিন ও জাকারিয়াও আহত হন । তাদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল বারী জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/এমএসএম /