বৃহস্পতিবার দুপুরে আসামিরা বিশেষ ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক রমনী রঞ্জন চাকমা তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে,চলতি বছরের ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পশ্চিম বড়ইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই এলাকার জনৈক ইস্রাফিল বাদী হয়ে ১৭ জনকে আসামি করে বিস্ফোরক আইনে রাজাপুর থানায় মামলা করেন।
মামলাটি বিশেষ ট্রাইব্যুনালে স্থানান্তরিত হলে বড়ইয়া এলাকার মো. মামুন হোসেন, মো. শাহিন খান, শাহ আলম, মো. সোবাহান খান,নাজমুল হাসান,ফরিদ খান, শামীম খান, ছরোয়ার হোসেন, জামাল হাওলাদার, মো. সোহেল খান, মাহবুব আলম, মো. আশ্রাব আলী, সামসুল হক, সোহাগ হোসেন, মনির হোসেন, মো. জয়নাল আবেদীনসহ ১৭ জন আদালতে হাজির হন।
আসামিদের পক্ষে জামিন আবেদন করা হলেও বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
আরও পড়তে পারেন: ঢাকা জজকোর্টের হাজত থেকে পালালো আসামি
/এমএসএম/