আজ বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবে ‘ফুলবাড়ী দিবসের এক দশক-প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ দিনাজপুর জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি গৌতম কুণ্ডুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সন্তোষ গুপ্ত, আলতাফ হোসেন প্রমুখ।
আনু মুহাম্মদ বলেন, ফুলবাড়ী রক্ষার আন্দোলনে ২০০৬ সালে ৩ জন নিহত ও শতাধিক আহত হন। তৎকালীন জোট সরকার সেই সময় ৬ দফা চুক্তি করলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী সেই সময়ে বিরোধীদলীয় নেত্রী হিসেবে ফুলবাড়ীবাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন। চুক্তি বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন। কিন্তু দুই দফায় ক্ষমতায় থেকেও তিনি তার কথা রাখেননি। এখনও বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জি ফুলবাড়ীকে নিয়ে ষড়যন্ত্র করেই চলেছে। তেল-গ্যাস কমিটির নেতাদের বিরুদ্ধে হামলা ও মামলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
/এমএসএম/