টঙ্গীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধগাজীপুরের টঙ্গীতে ফুট ওভারব্রিজ স্থাপনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
বুধবার সকালে ওই মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ফলে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
টঙ্গীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধটঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার সন্ধ্যায় সফিউদ্দিন সরকার একাডেমির ৭ম শ্রেণির ছাত্রী তাসনিম আক্তার রাফা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় গাড়ি চাপায় নিহত হয়। এর প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা এবং ১০টা থেকে সাড়ে ১০টা একাডেমির সামনে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা। পরে তাদের দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।’
টঙ্গীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধতিনি আরও বলেন, ‘একই দাবিতে বুধবার সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা আবারও মহাসড়কে অবরোধ করে।’
আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থীরা জানায়, গাজীপুর সিটি করপোশেনের মেয়র ও সড়ক জনপথের কর্মকর্তাদের ওই দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নিবে। অন্যথ্যায় পুলিশ তাদের গুলি করলেও তারা অবরোধ তুলবে না।
/এসএনএইচ/