বেনাপোলে গুদামে আগুন: আটকে গেছে তদন্ত প্রতিবেদন

বেনাপোল স্থলবন্দরে আগুন (ফাইল ফাটো)বেনাপোল স্থলবন্দরের ২৩ নম্বর শেডে বা গুদামে আগুন লাগার পর এক মাস অতিবাহিত হলেও তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। অজানা কারণে আটকে আছে চারটি তদন্ত কমিটির কাজ। অন্যদিকে, এ ঘটনায় ব্যবসায়ীদের শত কোটি টাকার মালামাল পুড়ে যায়। ঘটনার পর মন্ত্রীর আশ্বাসের পর ক্ষতিগ্রস্থরা এখনও পাননি কোনও ক্ষতিপূরণ।

জানা গেছে, গত ২০ বছরে বেনাপোল বন্দরে আাগুন লেগেছে ৪ বার। আগুনে পুড়ে গেছে শত শত কোটি টাকার মালামাল। বন্দর কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে ক্ষতিপূরণ পাননি আমদানীকারকরা। ফলে নিঃস্ব হয়ে পথে বসেছেন কয়েকশ আমদানীকারক। সর্বশেষ গত ২ অক্টোবর ভোরে বন্দরের ২৩ নম্বর গুদামে আগুন লাগে।  ওই ঘটনায় ৪টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়।

বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক নিতাই চন্দ্র সেন জানান, ‘দুই একদিনের মধ্যে তদন্ত রিপোর্ট পাওয়া যাবে। তবে বন্দর আইনে আমদানি কারকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাবস্থা না থাকায় ২৩ নম্বর শেডে আগুন লেগে ক্ষতিগ্রস্ত আমদানিকারকদের ক্ষতি পূরণ দেওয়া সম্ভব না।’

/এসএনএইচ/