নাসিরনগর অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের বাধা

ব্রাহ্মণবাড়িয়াজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদের লং মার্চে বাধা দিয়েছে পুলিশ। পূর্ব  ঘোষণা অনুযায়ী লং মার্চটি  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যাওয়ার পথে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আশুগঞ্জ এলাকায় পৌঁছালে আটকে দেয় জেলা পুলিশ।  

সনাতন বিদ্যার্থী সংসদের সদস্য রবিন কর্মকার ও মিতালি মিস্ত্রি জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে নাসিরনগরে ক্ষতিগ্রস্তদের জন্য ফান্ড সংগ্রহ করেছি। পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে ৫০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ত্রাণ সামগ্রী নিয়ে নাসিরনগরের উদ্দেশে রওনা দিলে আশুগঞ্জ এলাকায় পুলিশ আটকে দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেন, প্রতিনিধি দলের ১০ জনকে আমরা নাসিরনগরে যেতে বলেছি। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় সবাইকে যেতে দেওয়া হয়নি। এ বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে।

/বিটি/