মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

সড়ক দুর্ঘটনামুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শ্রীনগর উপজেলার কেউটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসাড়া পুলিশ ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোরশেদ তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আরাম পরিবহন ও গৌধুলী পরিবহনের দুইটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান। আহত হন কমপক্ষে ১৫ জন। প্রাথমিকভাবে আহত-নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।’

গোলাম মোরশেদ জানান, আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

/টিআর/