বেনাপোল সীমান্তে ২৮ নারী-পুরুষ ও শিশু আটক

-অবৈধ পথে ভারত থেকে দেশে ফেরার সময় বেনাপোল সীমান্ত থেকে ২৮ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার দুপুরে একটি বাসে করে ভারত থেকে দেশে ফিরছিলেন তারা। তবে এ সময় পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। আটক  ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোলের বিজিবি-২৬ এর সদর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শহিদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কয়েকজন নারী-পুরুষ ও শিশু ভারত থেকে ফিরে বেনাপোল থেকে (সিলেট-জ-১১-০৬২৭) একটি বাস রিজার্ভ করে নড়াইল ও খুলনা যাচ্ছে। এ সময় বিজিবি’র টহল দলের কমান্ডার হাবিলদার মোহাম্মদ ঔরঙ্গির দল বাসে অভিযান চালিয়ে  বাসটি আটক করে ক্যাম্পে নিয়ে যায়। সেখান থেকে ২৮ জন নারী-পুরুষ ও শিশু আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।’

/এসএনএইচ/