দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি করতে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক কিলোমিটার দীর্ঘ মানবপ্রাচীর কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) উপজেলা বাসস্ট্যান্ড থেকে শ্রীপুর পাইলট উচ্চবিদ্যালয় পর্যন্ত সড়কের দুইপাশে এ মানবপ্রাচীর তৈরি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার।
রেহেনা আক্তার জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে এ কর্মসূচীতে অংশ নেয়। দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচী চলে।
কর্মসূচীতে শ্রীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মিঞা সততা সংঘের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলসহ অনেকে।
/এমএ/