এত অনুপস্থিত পরীক্ষার্থী প্রসঙ্গে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, প্রতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় বিষয়ভিত্তিক অকৃতকার্য শিক্ষার্থীর অনুপস্থিত থাকাটা অস্বাভাবিক নয়। কারণ গত বছর যারা বাংলা ছাড়া অন্য বিষয়ে উত্তীর্ণ হতে পারেনি তারা অন্য বিষয়ে পরীক্ষা দেবে। বাংলার দিন তাদের অনুপস্থিত দেখাবে।
পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বললেন, ‘বিষয়টা এমন নয় যে, কোনও শিক্ষার্থী ঝরে পড়ে গেছে। আবার অনেক শিক্ষার্থী শিক্ষাবর্ষের মাঝপথে বিদেশ চলে যায়। এমন বিষয়গুলো মিলিয়ে চলতি বছর বাংলা পরীক্ষায় ১ হাজার ১৫৮জন অনুপস্থিত।’
এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে ১ লাখ ১ হাজার ৫২৬ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৪৮ হাজার ৫৮৩ জন ছেলে ও ৫২ হাজার ৯৪৩ জন মেয়ে পরীক্ষার্থী। মঙ্গলবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত হবে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা।
/জেএইচ/