লক্ষ্মীপুর জেলার রহমতখালী খালের ওপর নির্মাণাধীন ব্রিজ লক্ষ্মীপুর জেলার রহমতখালী খালের ওপর ব্রিজের নির্মাণ কাজ শেষ না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক লাখ মানুষ। নির্মাণের প্রথম মেয়াদকাল (এপ্রিল মাস) শেষ হলেও ব্রিজটির কাজ সম্পন্ন করতে পারেনি মাহবুব ব্রাদার্স ও জামাল এন্টারপ্রাইজ।
লক্ষ্মীপুর জেলার রহমতখালী খালের ওপর নির্মাণাধীন ব্রিজ লক্ষ্মীপুরের ব্যবসায়ীক কেন্দ্র চকবাজার ও জেলা শহরের দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে রহমতখালী খালের ওপর ৩ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান দুইটি।
লক্ষ্মীপুর জেলার রহমতখালী খালের ওপর নির্মাণাধীন ব্রিজ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ বিভিন্ন লাইন বিচ্ছিন্ন করতে সময়ক্ষেপণ ও ব্রিজের দুই পাশে জমি অধিগ্রহণ না হওয়ার কারণে কাজ ধীরগতিতে হয়েছে। কম শ্রমিক দিয়ে কাজ করার বিষয়ে তিনি বলেন, তবে আগামী ৩০ জুনের মধ্যে ব্রিজের নির্মাণ কাজ শেষ হবে।
এলাকাবাসী ও ব্যবসায়ীদের অভিযোগ, ঠিকাদারদের গাফিলতির কারণেই ব্রিজ নির্মাণে বিলম্ব হচ্ছে। যেখানে ১৫ থেকে ২০ জন শ্রমিক কাজ করার কথা, সেখানে মাত্র ৪-৫ জন দিয়ে চলছে নির্মাণ কাজ।
/এনআই/