সোমবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর নয়াপাড়ার ওই পোশাক কারখানার বয়লার বিস্ফোরণে ১১ জন নিহত হন। আহত হয়েছেন অর্ধ-শতাধিক শ্রমিক।
তদন্ত কমিটির প্রধান বলেন, ‘মঙ্গলবার দুপুরে পরিদর্শক দল কারখানাটির বয়লার পরিদর্শন করেন। তারা জানিয়েছেন, চলতি বছরের ২৪ জুন বয়লারটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এরপরও আর নবায়ন করা হয়নি।’
ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম আরও বলেন, ‘গঠিত কমিটি তদন্ত কাজ শুরু করেছে। ঘটনাস্থলে গিয়ে খুঁটিনাটি বিষয়গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ নির্ণয়ে সম্ভাব্য সব বিষয় পর্যালোচনা চলছে। নির্ধারিত সময় আগামী সাত কার্যদিবসের মধ্যেই প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে।’
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর নয়াপাড়া মাল্টিফ্যাবস লিমিটেডের পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।
/এসএমএ/এমএ/