নারায়ণগঞ্জগাজীপুরে মাল্টিফ্যাবস পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতদের সারাজীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদান, শ্রমিক হত্যার বিচার ও আহত শ্রমিকের চিকিৎসাসহ নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের জেলা কমিটির সভাপতি এম এ শাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্টু ঘোষ, কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস, সহসাধারণ সম্পাদক কাজী মোতাহার হোসেন, জেলা কমিটির নেতা জামাল হোসেন, গোলাম রাব্বী প্রমুখ।
/এনআই/