ওসি মো. আসাদুজ্জামান মিয়া বলেন, ‘আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের মাধ্যমে গ্রেফতারের চেষ্টা করছি।’
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার সন্ধ্যায় সমাবেশ শেষে শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি অমল আকাশ, কার্য্যকরী সদস্য শিল্পি শাহীন মাহমুদ, প্রতিনিধি পরিষদের সদস্য কবি আরিফ বুলবুল, ছড়াকার আহম্মেদ বাবলু অবস্থান করছিলেন। সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে অতর্কিতে ১০-১২ জনের একটি সন্ত্রাসী যুবক দল হাতে লাঠিসোটা, লোহার মোটা এঙ্গেল ও অন্যান্য দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিতে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় কবি আরিফ বুলবুলসহ চারজন আহত হন।
/এনআই/