বগুড়ার শিবগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বগুড়া

বগুড়ার শিবগঞ্জের ময়দানহাটা ইউনিয়নের মখুরজান গ্রামে বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে পুকুরে পড়ে দুই শিশুর মারা গেছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত শিশুরা হলো- মখুরজান গ্রামের মাহের আলমের ছেলে সুভন (৫) ও একই এলাকার মইনুল হকের ছেলে নাহিদ (৪)। নাহিদ ও সুভন মামাতো-ফুফাতো ভাই।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি জাহিদ হাসান জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শিশু সুভন ও নাহিদ বাড়ির কাছের পুকুর পাড়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সুভন পুকুরে পড়ে যায়। সুভনের চিৎকার শুনে নাহিদ তাকে উদ্ধারের জন্য পুকুরে ঝাঁপ দেয়। দূর থেকে নাহিদের দাদি কল্পনা খাতুন এ দৃশ্য দেখলেও তিনি আসার আগেই শিশুরা ডুবে যায়। পরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

এএইচ/