ঝিনাইদহে বিএনপির সহস্রাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

ঝিনাইদহে সহস্রাধিক বিএনপি নেতাকর্মীর আওয়ামী লীগে যোগ দান। ছবি- প্রতিনিধিঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের ১১টি গ্রাম থেকে সহস্রাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। শনিবার (৫ আগস্ট) বিকালে ফুরসন্দি ইউনিয়নের মিয়াকুন্ডু মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত কর্মী সমাবেশে তারা যোগ দেন।

ফুরসন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিকদার শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন কালীগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

বিশেষ অতিথি ছিলেন ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা আশুতোষ রায়, যুবলীগ নেতা তুহিন অনিমেশ, রাজা মেম্বর ও মহিদুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু।  আলোচনা সভা শেষে ওই ইউনিয়নের সমসপুর গ্রামের উজির আলী বিশ্বাস, মশিয়ার মিয়া, ধনঞ্জয়পুর গ্রামের দুদু মিয়া, রমজান মোল্লা, হাফিজ, হাসান, লক্ষীপুর গ্রামের সাবুর আলী, হায়দার আলী, জালাল মল্লিক, মাড়–ন্দি গ্রামের হানিফা মোল্লা, ইসমাইল মোল্লা, নজরুল ইসলাম, আওয়াল মোল্লা, বনকুমড়া গ্রামের আলী কদর, আজাদ, মিন্টু বিশ্বাস, মিয়াকুন্ডু গ্রামের খান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আনার হোসেন জোয়ার্দ্দার, লুৎফর রহমান, সনাতনপুর গ্রামের মিকাইল, বাদশা, নিহাল, বামনাইল গ্রামের নুর আলী, রবিউল ইসলাম, যুধিষ্ঠর কুমার মন্ডল, ফুরসন্দি গ্রামের রেজাউল বিশ্বাস, আব্দুর রহিম মোল্লা, আব্দুল হালিম মোল্লা, হুদা ধনঞ্জয়নপুর গ্রামের আজিবর রহমান, মনিরুল ইসলাম, মিরাজ বিশ্বাসের নেতৃত্বে সহস্রাধিক বিএনপি নেতাকর্মী সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।

/এনআই/