আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ জানিয়েছেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা সেলিম জমাদ্দার সম্পূর্ণ অবৈধভাবে জাদুঘরের সামনে পশুর হাট বসিয়েছেন। এ ব্যাপারে নিষেধ করা হলেও তারা সেটি শোনেননি। এতে করে জাদুঘরের পরিবেশ নষ্ট হচ্ছে।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের কেয়ারটেকারের দায়িত্ব পালন করছেন মো. সেলিম। তিনি জানান, গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে পশুর হাট বসানোর কারণে এখানকার পরিবেশ নোংরা হচ্ছে। কিন্তু তাদেরকে কিছু বলার নেই। গত কয়েক বছর যাবৎ তারা এখানে অবৈধভাবে পশুর হাট বসাচ্ছে। পত্রিকায় খবরও ছাপা হয়েছে কিন্তু অবৈধ পশুর হাট বন্ধ হচ্ছে না।
ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃধা মো. মোজাহিদুল ইসলাম বলেন, বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে জানলে ভালো হতো। সাংবাদিকের মাধ্যমে জেনেছি। এখন ব্যবস্থা নেবো।
এ ব্যাপারে অভিযুক্ত সেলিম জমাদ্দারের বক্তব্য নেওয়ার জন্য চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।