পরাজিত শত্রুরাই জঙ্গিবাদ সৃষ্টি করে উন্নয়নে বাধা দিচ্ছে: ইকবাল সোবহান চৌধুরী

benapole tatha pic 01মহান মুক্তিযুদ্ধে পরাজিত শত্রুরাই দেশে মৌলবাদ-জঙ্গিবাদ সৃষ্টি করে উন্নয়নে বাধা সৃষ্টি করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। শনিবার বিকালে যশোরের শার্শায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনকে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকে’ ভূষিত করায় এ গণ সংবর্ধনার আয়োজন করা হয়। গত ১৬ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে জাতির জনকের স্বপ্নকে ধারণ এবং লালন করতে হবে। কৃষিনির্ভর বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার কর্মীরা তা বাস্তবায়ন করে যাচ্ছেন। আজ দেশের উন্নয়নের মহাসড়কে তিনিই নেতৃত্ব দিচ্ছেন’

benapole picture--1সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আব্দুস ছাত্তার, যশোর এমএম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ এসএম ইবাদুল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ।

অনুষ্ঠানে শাবান মাহমুদ বলেন, ‘জাতির জনকের কন্যা শেখ হাসিনা স্বনির্ভরতার প্রতীক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি নৌকায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তাই আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে।’
আরও পড়ুন:  

রোহিঙ্গাদের এক জায়গায় রাখতে ২ হাজার একর জমি নির্ধারণ 

রোহিঙ্গা ইস্যুতে ভারতকে পাশে পাওয়ার আশা কাদেরের

'এতদিন তো মাথা গোঁজার ঠাঁই ছিল, এখন তো রাস্তায় নামিয়ে দিলো’

রোহিঙ্গাদের এক জায়গায় রাখতে ২ হাজার একর জমি নির্ধারণ