লালমনিরহাটের পূর্ব কাদমা এলাকার পূজা মণ্ডপের দৃশ্যআগামী সপ্তাহে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গোৎসব উদযাপনে লালমনিরহাট জেলার ৫ উপজেলায় সনাতন সম্প্রদায়ের লোকজনের মাঝে দেখা দিয়েছে সাজসজ্জার কেনাকাটা ও প্রতিমা তৈরির কর্মব্যস্ততা। এ বছর সম্প্রতি ভয়াবহ বন্যা হওয়ার পরও শত দুর্ভোগের মাঝেও জেলায় ৪২৯ টি পূজা মণ্ডপে চলছে দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি। গত বছরের চেয়ে এবার ১২টি বেশি মণ্ডপে পূজা উদযাপন করা হবে। এখন পূজা মণ্ডপে শুরু হয়েছে প্রতিমার গায়ে কাঁদা মাটির লেপন ও রঙ লাগানোর কাজ।
লালমনিরহাটের পূর্ব কাদমা এলাকার পূজা মণ্ডপের দৃশ্য-আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৫ দিনব্যাপী সনাতন ধর্মীয় রীতিনীতির মাঙ্গলিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। নানা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে পূজা আয়োজকরা। এখন শুধু অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের। সময় কম থাকায় রাতদিন প্রতিমা শিল্পীরা প্রতিমার সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করছেন।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য কাদমা গ্রামের প্রতিমা কারিগর বাচ্চু পাল জানান, তিনি দুর্গোৎসবের ৪ মাস আগ থেকে উপজেলার ৩৭টি প্রতিমা তৈরির কাজ করছেন। বৃষ্টির কারণে কাজে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ফলে প্রতিমা তৈরির ব্যয় কিছুটা বেড়েছে। তারপরও বাড়তি শ্রমিক নিয়ে সময় মতো প্রতিমা তৈরি কাজ শেষ করার চেষ্টা করছেন তিনি।
লালমনিরহাটের পূর্ব কাদমা এলাকার পূজা মণ্ডপের দৃশ্য-১বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বর্মণ বলেন, ‘সদর উপজেলায় ১৪৪টি, আদিতমারী উপজেলায় ১০৬টি, কালীগঞ্জ উপজেলায় ৮২টি, হাতীবান্ধা উপজেলায় ৭১টি ও পাটগ্রাম উপজেলায় ২৬টিসহ মোট ৪২৯টি মণ্ডপে দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতি চলছে। লালমনিরহাট জেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।’
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, ‘সনাতন ধর্মীয় প্রত্যেকের জন্য শারদীয় দুর্গাপূজা উদযাপনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। লালমনিরহাটের প্রত্যেক পূজা মণ্ডপের কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আজ (১৭-সেপ্টেম্বর) জেলা প্রশাসনের বৈঠক হবে। সেই বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সরকারি বরাদ্দ প্রদানের বিষয়টি চূড়ান্ত করা হবে।’
লালমনিরহাট জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, ‘লালমনিরহাট জেলার প্রত্যেক পূজা মণ্ডপে সাদা পোশাকের পাশাপাশি পোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে। তাছাড়াও বিশেষ মোবাইল টিম কাজ করবে।’
আরও পড়ুন:
‘অযোগ্য’ নওয়াজের শূন্যস্থান পূরণে চলছে ভোটগ্রহণ
রাখাইনে প্রবেশাধিকার চায় কানাডা
পদ্মায় নয়, সাগরে মিলছে ইলিশ
মাটি আঁকড়েও থাকতে পারছে না রোহিঙ্গারা
বাংলাদেশে ঢুকেই টিকা পাচ্ছে রোহিঙ্গা শিশুরা (ভিডিও)
‘ঢাকাকে বুঝতে হবে, দিল্লির পক্ষে এর বেশি কিছু করা সম্ভব নয়’
আংশিক ডিজিটাল আ. লীগ