সৌরভ টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সোমবার (২ অক্টোবর) রাতে তাকে ফাদার শিশির নাতালে গ্যাগারিক অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। পরে ছাত্রলীগ নেতাদের সুপারিশে বুধবার (৪ অক্টোবর) তাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে ছাত্রলীগ থেকে কেন্দ্রীয়ভাবে বহিষ্কার করা হয়।
এর মধ্যে সোমবার রাতে সৌরভকে টঙ্গীর পাগার এলাকা থেকে গ্রেফতারের পর মঙ্গলবার (৩ অক্টোবর) তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত তার রিামান্ড শুনানির দিন ধার্য করেন রবিবার।
গাজীপুর আদালত পরিদর্শক রবিউল ইসলাম বলেন, ‘রবিবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল হাই রিমান্ড আবেদনের শুনানি করেন। শুনানি শেষে সৌরভের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন তিনি।’
এদিকে, সৌরভের বাবা গোলাম কবির দাবি করেন, তার ছেলে ফাদার অপহরণের ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। তার সহকর্মী ও বন্ধুরা বিপদে পড়েছে— এমন খবর পেয়ে সে বাসা থেকে ঘটনাস্থলে ছুটে যায়। একপর্যায়ে তার বন্ধুরা ঘটনাস্থল থেকে কৌশলে চলে গেলে পরিস্থিতির স্বীকার হয় সৌরভ। পরে তাকে আটক করে তার নামে অপহরণ মামলা দেওয়া হয়। ছেলের মুক্তি দাবি করেন বাবা গোলাম কবির।
আরও পড়ুন-
কালনী নদীতে নৌকাবাইচ
টোল প্লাজায় অনিয়মের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট