রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করতে কক্সবাজারে যাত্রাপথে বিভিন্ন জেলার সার্কিট হাউজ ব্যবহার করার আবেদন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজারের জেলা প্রশাসকরা (ডিসি) আমাকে ফোন করেছিলেন। আমি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। পরে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে আমি ডিসিদের আরও কিছুটা বাড়তি নির্দেশনা দিয়েছি। আমি ডিসিদের জানিয়েছি, যদি সার্কিট হাউজে খালেদা জিয়ার সফরসঙ্গীদের জায়গার সংকুলান না হয় তাহলে যেন সড়ক বিভাগের রেস্ট হাউজগুলো ব্যবহার করা হয়।’
সেতুমন্ত্রী বলেন, ‘রবিবার চকরিয়ায় সড়ক বিভাগের রেস্ট হাউজে নামাজ ও বিশ্রাম নেওয়ার অনুমতি চেয়েছিলেন খালেদা জিয়া। আমি সে অনুমতি দিয়েছি। অথচ এই চট্টগ্রাম সার্কিট হাউজে শেখ হাসিনাকে ভিআইপি রুম দেওয়া হয়নি। তিনি আমাদের দলের সভানেত্রী। তাকে নিয়ে আমরা ঘণ্টার পর ঘণ্টা মাঠে দাঁড়িয়েছিলাম। একই ঘটনা ঘটেছিল বরিশালে। তারা অধম হলে আমরা কেন উত্তম হবো না।’
আরও পড়ুন:
খালেদা জিয়া ও তার গাড়ি অক্ষত, হামলাটা হলো কোথায়: ওবায়দুল কাদের