পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগের পর আটক ৩

গাজীপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫

গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোশাক শ্রমিককে (১৯) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত তিন জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলো- সোলেমান হোসেন (৫৪), আশরাফুল ইসলাম (৩৪) ও বাছেদ মিয়া (৪০)। ঘটনার সঙ্গে জড়িত আরও তিন জনকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন শনিবার বিকাল ৫টার দিকে ভুক্তভোগী শ্রমিক রতনপুর রেলস্টেশন এলাকায় বেড়াতে যান। সেখানে তার কর্মস্থলের সুপারভাইজারের সঙ্গে দেখা হয়। তারা বসে আলোচনা করার সময় ছয় যুবক তাদেরকে ‘কথা আছে’ বলে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে অভিযুক্তরা তাদেরকে মারধর করে ২০ হাজার টাকা দাবি করে। পরে ওই শ্রমিকের সহকর্মীকে ছেড়ে দিয়ে চার জন মিলে তাকে ধর্ষণ করে এবং ঘটনা কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দেয়।

ভুক্তভোগী দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরিবারের স্বজনদের খবর দিলে তারা রাত ১০টার দিকে নারীকে উদ্ধার করেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়াকৈর থানা পুলিশকে জানানো হলে রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিন জনকে আটক করে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আটক তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
আ.লীগের আরেক এমপির বাসার মূল্যবান মালামাল লুটের পর পেট্রোল ঢেলে আগুন
আগুন দিয়ে পালানোর সময় ২ জনকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা
রাতের আঁধারে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
সর্বশেষ খবর
‎রায়েরবাজার কাঁচাবাজারে আগুন
‎রায়েরবাজার কাঁচাবাজারে আগুন
গাজীপুরে আজও ২০ কারখানা ছুটি ঘোষণা, কয়েক স্থানে অবরোধ
গাজীপুরে আজও ২০ কারখানা ছুটি ঘোষণা, কয়েক স্থানে অবরোধ
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যোগ দিলেন অনুষ্ঠানে
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যোগ দিলেন অনুষ্ঠানে
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির