নরসিংদীনরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার সকাল ৮টায় জেলার মাধবদী থানার কান্দাইলে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস কান্দাইলের রশিদের বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।
নরসিংদীমাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন বলে জানা গেছে।’
আরও পড়ুন:
দীপনের বাবা বললেন, ‘জীবন শেষ হয়ে যাচ্ছে’