বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত


হবিগঞ্জ

হবিগঞ্জের বাহুবলে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আইন উল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচ জন। গুরুতর আহত অবস্থায় তাদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,  শুক্রবার (৩ নভেম্বর) সকালে বালু উত্তোলনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের যাদবপুর গ্রামের আইন উল্লাহর সঙ্গে প্রথমে পাশের বাড়ির সাদত উল্লার কন্যা আয়েশা আক্তারের কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে আইনু উল্লাহসহ পাঁচ ব্যক্তি আহত হয়।

গুরুতর আহত অবস্থায় আইন উল্লাহকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।