জেডিসি পরীক্ষা কেন্দ্রের সচিব মো. আবু বক্কর বাংলা ট্রিবিউনকে জানান, হিলির হাকিমপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় নকল করার দায়ে উপজেলা তথ্যপ্রযুক্তি অফিসার আলমগীর হোসেন তাদেরকে বহিষ্কার করেন।
এর মধ্যে গোবিন্দপুর গুমড়া দাখিল মাদ্রাসার দুই জন ছাত্রী, কন্দর্পপুর দাখিল মাদ্রাসার একজন ছাত্রী, নন্দীপুর ডিএস দাখিল মাদ্রসার এক ছাত্র ও বিষাপাড়া দাখিল মাদ্রাসার একজন ছাত্রী রয়েছেন।