স্থানীয় কৃষকদের অভিযোগ, উপজেলার দাউদপুর ইউনিয়নের রঘুরামপুর, বাঘবাড়ি, কুলিয়াদী মৌজার কয়েক হাজার একর কৃষি জমি কৌশলে দখলের পাঁয়তারা চালাচ্ছে ‘প্যালেস-ওয়ান’ নামের একটি আবাসন কোম্পানি। অ্যাডভোকেট রফিকুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি আবাসন কোম্পানিটিকে সহযোগিতা করছে। ওই ব্যক্তি নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছের লোক পরিচয় দেন। কৃষকদের কম টাকায় জমি লিখে দিতে চাপ প্রয়োগ করে থাকেন তিনি। এমনকি মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েও তিনি কৃষকদের কাছ থেকে নামমাত্র মূল্যে জমি লিখিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
শান্তিপূর্ণ এই কর্মসূচি চলাকালে পুলিশ বাধা দিলে স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠেন। এসময় তারা পুলিশের বিরুদ্ধে মারমুখী হয়ে উঠলে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে একপর্যায়ে উত্তেজিত জনতা এশিয়ান বাইপাস সড়ক অবরোধ করে পুলিশ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শুরু করেন। এসময় প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এতে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজট তৈরি হয়।
তবে জমি দখলে সহায়তা ও মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈসমাইল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ কেন মানুষের জমি দখলে সহায়তা করবে? এটা অসম্ভব। আর পুলিশ কর্মসূচিতেও বাধা দেয়নি। স্থানীয়রা রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করায় পুলিশ জনস্বার্থে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে।’
আরও পড়ুন-
নারায়ণগঞ্জে পাইরেসি চক্রের ২৩ সদস্য র্যাবের হাতে গ্রেফতার
রংপুর সিটি নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী