নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিমানমন্ত্রী শাহজাহান কামাল

বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালবিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। মূলত তিনটি বিষয়ে বৈঠকে আলোচনা হবে বলে নিশ্চিত হওয়া গেছে। বৈঠক শেষে বেলা ১টার দিকে আনুষ্ঠানিক ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বোমবারডিয়ারের প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সকালে মন্ত্রী নেপালের সেনাপ্রধান জেনারেল রাজেন্দ্র ছত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানান, বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের কীভাবে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায়, প্রয়োজনে সিঙ্গাপুরসহ অন্য দেশে নেওয়া যায় কিনা, বাংলাদেশ থেকে মেডিক্যাল টিম আনা এসব বিষয়ে আলাপ হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন যৌথ তদন্ত দল (Accident Investigation Group) এর প্রধানও।