গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী

নোয়াখালী প্রতিনিধি
২২ জুলাই ২০২৫, ১৮:৩৭আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৮:৩৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, ‘শিক্ষার্থীরা আজ সচিবালয়ে এসেছে, তাদের কতগুলো বিষয় যৌক্তিক ছিল। গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি। আজকে প্রেস ব্রিফিং হয়েছে। সরকার বলেছে তারা অতি দ্রুত হিসাব প্রকাশ করবে। এটা যেমন আশার দিক, কিন্তু গতকাল থেকে সরকার নীরব ছিল। যখন পরিস্থিতি সৃষ্টি হয় তখন থেকে ঘটনাস্থলে স্বাস্থ্য উপদেষ্টাকে দেখিনি, সরকারের যারা কনসার্ন মিনিস্ট্রি তাদেরকে আমরা দেখিনি। জাতি একটা অন্ধকারে ছিল। আজ সরকারের পক্ষ থেকে কথা বলেছে, এটা আমাদের কাছে আশার দিক।’

মঙ্গলবার (২২ জুলাই) বিকালে নোয়াখালী জেলা মডেল মসজিদে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতের জন্য দোয়া শেষে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় আমরা শোক প্রকাশ করছি। গতকাল এই খবর শোনার পর আমরা ফেনীতে পদযাত্রা স্থগিত করেছি। এনসিপির উদ্যোগে সারা দেশের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের ছোট ভাইয়েরা যারা শ্রেণিকক্ষে ক্লাস করতে গিয়ে এই ধরনের একটি ধ্বংসযজ্ঞের শিকার হয়েছেন, তাদের রুহের মাগফেরাত কামনা করেছি। যারা হসপিটালে আছেন, তাদের আরোগ্য কামনা করে আমরা এখানে প্রার্থনা করেছি।’

‘এই সময়ে সবচেয়ে বড় ফোকাস হওয়া উচিত তাদের স্বাস্থ্য ব্যবস্থা’ উল্লেখ করে তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা তাদের ক্ষতিপূরণের জন্য দাবি তুলেছে, আমরা তাদের সঙ্গে সহমর্মিতা পোষণ করছি। গতকালকে দেখলাম এইচএসসি শিক্ষার্থীরা পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছিল, আমরা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছিলাম।’

সচিবালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা-ধাওয়ার বিষয়ে এনসিপির এই নেতা বলেন, ‘সরকারের কাছে আহ্বান জানাবো, আমাদের শিক্ষার্থীরা যেদিকে যায় তাদের সঙ্গে আমদেরও সেদিকে যেতে হবে। শিক্ষার্থীদের  বিরুদ্ধে আমাদের দাঁড়ানো যাবে না। শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, সেগুলো তদন্ত সাপেক্ষে মেনে নিতে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি।’

এ সময়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহসহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

/এফআর/
সম্পর্কিত
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের
লংমার্চ করে কি সরকারের পতন ঘটানো সম্ভব
ক্ষমতায় এসে গণতন্ত্র ধ্বংস ও মানবাধিকার হরণ করছে বিএনপি: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
গরমে স্বস্তির বার্তা আবহাওয়ার পূর্বাভাসে
গরমে স্বস্তির বার্তা আবহাওয়ার পূর্বাভাসে
পুলিশের হাত থেকে ওয়ারেন্টভুক্ত আসামি পালানোর অভিযোগ
পুলিশের হাত থেকে ওয়ারেন্টভুক্ত আসামি পালানোর অভিযোগ
টিভিতে আজকের খেলা (২২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ সেপ্টেম্বর, ২০২৬)
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সর্বাধিক পঠিত
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন