সোমবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের সকালে শার্শার কাশিপুরে শহীদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে সশস্ত্র সালাম দেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর নজরুল ইসলাম। এ সময় তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদের সমাধিতে। পরে শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পরিবারের সদস্যরা ও স্থানীয় মুক্তিযোদ্ধাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বেনাপোলেও বর্ণাঢ্য আয়োজনে ২৬ মার্চ ও মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। সকালে বেনাপোলের কাগজপুকুরে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, প্যানেল মেয়র শাহাবুদ্দিন মন্টু, মাস্টার আহসানউল্লাহ, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় র্যা লি। এ ছাড়া, জাতীয় এই দিবসটি উপলক্ষে বেনাপোল বল্ডফিল্ডে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন-
লাখো কণ্ঠে ধ্বনিত ‘আমার সোনার বাংলা’
রাজারবাগে অস্ত্রাগার খুলে দিয়েছিলেন আবু শামা
দ্বিচক্র যানে স্বাধীনতা দিবস উদযাপন (ফটো স্টোরি)
শিক্ষা প্রতিষ্ঠানে সমবেত কণ্ঠে ধ্বনিত হলো জাতীয় সঙ্গীত
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা