আটকৃতরা হলেন সাতক্ষীরা কাটিয় মাস্টার পাড়ার শেখ আব্দুল আজিজের ছেলে শেখ ফারুক ইসলাম (৩২), মুনজিতপুর গ্রামের নুরুল আমিনের ছেলে সুজন হোসে (২৬), ঘুটিরডাঙ্গী গ্রামের মুজিবর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (২৮) এবং মধ্যকাটিয়া গ্রামের শেখ আজাহারুল ইসলামের ছেলে মুনজুরুল ইসলাম (৩৪)।
জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. শাহারিয়ার হাসানের নেতৃত্বে এসআই মনজুরুল হাসান, এসআই মিজানুর রহমান, এএসআই রাজু এবং এএসআই জিয়াকে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
মো. শাহারিয়ার হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের শহরের মধ্যকাটিয়া, আমতলা, মাস্টারপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে ৮৫০ ইয়াবাসহ পিস আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সঙ্গে জড়িত।