হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটহবিগঞ্জ শহরে সিএনজি অটোরিকশা দাঁড় করিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট আহ্বান করে হবিগঞ্জ জেলা মোটর মালিক গ্রুপ। প্রায় সাত ঘণ্টা পর দুপুর ১টার দিকে প্রশাসনের আশ্বাসের পর ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্ক শুভ্র রায় বলেন, ‘প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে আমরা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করছি। প্রশাসন শিগগিরই এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে।’
শুক্রবার (৪ মে) রাতে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের এক জরুরি সভায় শনিবার সকাল থেকে অনির্র্দিষ্টকালের পরিবহনের ধর্মঘটের ডাক দেওয়া হয়।
আরও পড়ুন- হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু