পরশুরাম সড়কে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত

ফেনীফেনীর পরশুরাম সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। এসময় আরও অন্তত চারজন আহত হয়েছেন।
শনিবার (৫ মে) দুপুরে ওই সড়কের কাজীরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী মা ও মেয়ের নিহত  হওয়ার তথ্য জানিয়েছেন। 
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, দুপুর সাড়ে বারটার দিকে পরশুরাম থেকে ফেনী শহরের উদ্দেশে ছেড়ে আসা আলী নামের যাত্রীবাহী বাস (চট্টমেট্টো- জ- ০৮২২) বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে ফুলগাজী সদর ইউনিয়নের বিজয়পুর গ্রামের কাজী বাড়ির সবুজের স্ত্রী হাসিনা আক্তার (২৪) ও তার শিশু কন্যা উন্মে হাফসা (২) নিহত হন। পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। আহত  ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফেনী সদর হাসপাতালের আরএমও  ডা. অসিম কুমার সাহা দুর্ঘটনায় দু’জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।