এর আগে সোমবার (৪ জুন) রাত পৌনে ৯টার দিকে জাহাজের ঝুলন্ত সিঁড়ি দিয়ে নামার সময় পা ফসকে নদীতে পড়ে যান মারেকাপোলস। সে সময় নদীতে ভাটা থাকায় তাকে স্রোত টেনে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
আব্দুল গাফ্ফার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে বন্দরের সিসিটি-৩-এর জেটির নিচ থেকে নিখোঁজ নাবিকের মরদেহ উদ্ধার করেন তার সহযোগীরা। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষ করে মারেকাপোলসের লাশ তার দেশ সাইপ্রাসে পাঠিয়ে দেওয়া হবে।’
আরও পড়ুন- হিরোইজম দেখাতে গিয়ে অপরাধে জড়িয়ে পড়ছে চট্টগ্রামের কিশোররা