তিনি জানান, শনিবার বিকালে গোর্তা গ্রামের জলাশয়টি সংস্কার করার জন্য কয়েকজন দিনমজুর খনন কাজ করছিলেন। পুকুরের তলদেশে কাঁদামাটি খনন করার সময় তারা মূর্তিটির সন্ধান পায়। পরে স্থানীয়রা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে। মূর্তিটি প্রায় ১২০ কেজি ওজনের এবং উচ্চতা ৪২ ইঞ্চি ও প্রস্থ ২৩ ইঞ্চি। এটি প্রাথমিকভাবে কষ্টিপাথরের নারায়ণ মূর্তি বলে নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া মূর্তিটি প্রত্নতাত্ত্বিক সম্পদ। তাই প্রত্নতত্ত্ব অধিদফতরের মাধ্যমে এটি মহাস্থান জাদুঘরে পাঠানো হবে।